বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিশু সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার মানদণ্ড আরো শক্তিশালী করার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সেফগার্ডিং লিডারশিপ সামিট-২০২৬’। হেইলিবারি ভালুকা এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের যৌথ আয়োজনে আগামী ১৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টায় রাজধানীর লা মেরিডিয়ানের স্কাই বলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

দেশের শিক্ষা খাতের একটি গুরুত্বপূর্ণ জাতীয় আয়োজন হিসেবে বিবেচিত এ সম্মেলনে বিভিন্ন প্রান্ত থেকে ঊর্ধ্বতন নীতিনির্ধারক, স্কুল নেতৃত্ব, শিক্ষক, শিক্ষাবিদ এবং সেফগার্ডিং বিশেষজ্ঞরা একত্রিত হবেন।

সম্মেলনটির নেতৃত্ব দিচ্ছেন হেইলিবারি ভালুকার ফাউন্ডিং হেডমাস্টার সাইমন ও’গ্রেডি। ‘সেফগার্ডিং লিডারশিপ সামিট-২০২৬’ বাংলাদেশের শিক্ষা খাতে শিশুদের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণকে আরো শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্লাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করছেন আয়োজকরা।