চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হোম জয় সকস (বিডি) কোম্পানি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগে মোজা ও তৈরি পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে। গতকাল ঢাকায় প্রতিষ্ঠানটির সঙ্গে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং হোম জয় সকস (বিডি) কোম্পানি লিমিটেডের এমডি ফু ওয়েনলং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।