ইসলামী ব্যাংক বাংলাদেশের উদ্যোগে ফরেন করেসপনডেন্ট ব্যাংকগুলোর বাংলাদেশ অফিসের প্রতিনিধিদের সঙ্গে গতকাল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এমডি মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব। আরো ছিলেন এএমডি মো. ওমর ফারুক খান, ইন্টারন্যাশনাল ট্রেড উইংপ্রধান মো. রফিকুল ইসলাম এবং সার্ভিসেস উইংপ্রধান মোহাম্মদ মাসুদ।
ইসলামী ব্যাংকের সঙ্গে ফরেন করেসপনডেন্ট ব্যাংকগুলোর মতবিনিময়
ইসলামী ব্যাংক বাংলাদেশের উদ্যোগে ফরেন করেসপনডেন্ট ব্যাংকগুলোর বাংলাদেশ অফিসের প্রতিনিধিদের সঙ্গে গতকাল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।










