ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ উদ্যোক্তাদের ডিজিটাল ব্যবসায়িক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘উদ্যোগতারা’ শিরোনামে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে ৭০ জন প্রতিভাবান নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ডিএমডি ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এ কর্মশালার উদ্বোধন করেন। এ সময় এসএমই ব্যাংকিংয়ের হেড অব উইমেন অন্ট্রাপ্রেনিউর সেল খাদিজা মরিয়ম উপস্থিত ছিলেন।
নারী উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের ডিজিটাল দক্ষতা উন্নয়ন কর্মশালা
ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ উদ্যোক্তাদের ডিজিটাল ব্যবসায়িক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘উদ্যোগতারা’ শিরোনামে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।










