ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ও কেডিএস গ্রুপের মধ্যে পে-রোল ব্যাংকিং বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি চট্টগ্রামে কেডিএস গ্রুপের করপোরেট কার্যালয়ে ইবিএলের ডিএমডি, রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং কেডিএস গার্মেন্টস ডিভিশনের সিএফও কামরুল হাসান সিদ্দিকি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইবিএলের করপোরেট বিজনেস বিভাগপ্রধান সঞ্জয় দাস, কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট মো. আশেক ভুঁইয়া, কেডিএস ফ্যাশন ও কেডিএস অ্যাপারেলসের ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ইবিএল ও কেডিএস গ্রুপের মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ও কেডিএস গ্রুপের মধ্যে পে-রোল ব্যাংকিং বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।










