বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) উদ্যোগে সম্প্রতি ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে (আইবিটিআরএ) ‘সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এমডি মুহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহাম্মদ বায়েজিদ সরকার। আইবিটিআরএর অধ্যক্ষ কেএম মুনিরুল আলম আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাফেদার এক্সিকিউটিভ সেক্রেটারি মুহাম্মদ আবুল হাশেম। ধন্যবাদ জ্ঞাপন করেন আইবিটিআরএর অ্যাডমিন প্রধান আ. হামিদ মিঞা। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।