উন্নত গ্রাহক সেবা এবং পরিচালনায় দক্ষতা নিশ্চিত করতে টয়োটা টুসো করপোরেশন তাদের নতুন ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করেছে যা কার্যকর হবে ১ জুলাই ২০২৫ থেকে।
অটোমোবাইল খাতের দ্রুত পরিবর্তনশীলতার সঙ্গে সামঞ্জস্য রেখে টয়োটা তাদের কার্যক্রম এমনভাবে সাজাচ্ছে, যাতে সময়োপযোগী সেবা নিশ্চিত করা যায় এবং ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা আরও ভালোভাবে পূরণ করা যায়।
এক বিজ্ঞপ্তিতে টয়োটা জানিয়েছে, আমরা আমাদের সকল গ্রাহককে আশ্বস্ত করতে চাই যে, তাঁদের প্রয়োজন ও সন্তুষ্টিই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে। টয়োটা ব্র্যান্ডের মান ও প্রত্যাশিত সেবা শুধু বজায় রাখাই নয় বরং আরও উন্নত গ্রাহক সেবার ব্যাপারে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই সময়ে বিক্রয়োত্তর সেবা, মেরামত ও ওয়ারেন্টি সংক্রান্ত যেকোনো বিষয়ে সম্মানিত গ্রাহকরা ১ জুলাই ২০২৫ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কন্টিনেন্টাল ওয়ার্কস লিমিটেড (ঠিকানা: ৩২২, সৌদি মসজিদ রোড, জগন্নাথপুর, অ্যাপোলো হাসপাতাল এক্সিট রোড, ভাটারা, বারিধারা, ঢাকা ১২২৯, বাংলাদেশ) এবং কারবয় প্রাইভেট লিমিটেড (ঠিকানা: এস. কে. মুজিব রোড, আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ)-এর দক্ষ টিমের সেবা গ্রহণ করতে পারেন। গ্রাহকরা বিক্রয়োত্তর সেবা যেন দ্রুততম সময়ে এবং কোনোরকম জটিলতা ছাড়াই পান, সে লক্ষ্যে আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। যেকোনো তথ্য পেতে ভিজিট করতে হবে www.toyotacare-bd.com-এ অথবা কলসেন্টারে ফোন করতে হবে +৮৮০ ৯৬৬৬ ৭০৮০০০ নম্বরে। মিডিয়া সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করতে হবে পেপার রাইম, ফোন: +৮৮ ০১৭১৩ ০৬৫ ৩৫৩
স্টেকহোল্ডারদের যেকোনো সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করে টয়োটা বলছে, ভবিষ্যৎ পরিকল্পনা, কার্যক্রম ও সেবাসমূহ নিয়ে ধারাবাহিকভাবে গ্রাহকদের অবহিত করতে টয়োটা প্রতিশ্রুতিবদ্ধ।
-বিজ্ঞপ্তি










