ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও ইয়র্ক হসপিটাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের এমডি ও সিইও মো. তৌহিদুল আলম খান। এ সময়ে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ইমরান আহমেদ, ইয়র্ক হসপিটালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক টিটোসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে ন্যাশনাল ব্যাংকের ডিএমডি শেখ আকতার উদ্দিন আহমেদ এবং ইয়র্ক হসপিটালের এমডি ডা. এসএম জগলুল এ মজুমদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।