হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আহ সোমবার (১৬ জুন) হাইব্রিড পদ্ধতিতে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালক মো. ইমদাদুল হক। এ সময় ব্যবস্থাপনা পরিচালক অং কিয়ান হক টেরেন্স ও কোম্পানি সচিব মো. সৈকত খান সরাসরি উপস্থিত ছিলেন। পরিচালনা পর্ষদের বাকি সদস্যরা অনলাইনের মাধ্যমে সভায় যুক্ত হন।
এ সময় গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন দেয়া হয়। একই সঙ্গে প্রতিটি শেয়ারের বিপরীতে ২৫ শতাংশ হারে নগদ লাভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। —বিজ্ঞপ্তি










