অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) নবনির্বাচিত চেয়ারম্যান মাশরুর আরেফিনকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকার্স ক্লাব লিমিটেডের (বিসিবিএল) নেতারা। সম্প্রতি ক্লাবের একটি প্রতিনিধিদল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানান।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বিসিবিএলের সভাপতি ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফকির পিন্টু, সাংগঠনিক সম্পাদক খন্দকার শাফায়েত হোসেন, কার্যনির্বাহী সদস্য সুবীর কুমার কুন্ডু, পাবলিকেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন সম্পাদক মোহাম্মদ খায়রুল হাসান, বহিঃসম্পর্ক ও পরিকল্পনা সম্পাদক সাইফুল এ. চৌধুরী এবং বিনোদন ও ক্রীড়া সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম মাসুদ।

এ সময় নেতারা মাশরুর আরেফিনকে এবিবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা জানান ও তার সফলতা কামনা করেন। তারা বলেন, মাশরুর আরেফিনের গতিশীল নেতৃত্ব ও ব্যাংকিং খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা দেশের ব্যাংকিং শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদী।

এ সময় ক্লাবের চলমান বিভিন্ন প্রকল্প ও সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতের বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হয়।

—বিজ্ঞপ্তি