লক্ষ্মীপুরের মান্দারী ইউনিয়নে ইস্টার্ন ব্যাংকের ৩৯তম উপশাখা চালু করা হয়েছে। সম্প্রতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিংয়ের প্রধান এম খোরশেদ আনোয়ার এই উপশাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চ এরিয়া হেড, রিটেইল ও এসএমই ব্যাংকিংয়ের মেসবাহ উদ্দিন আহমেদ, ব্রাঞ্চ এরিয়া হেড, ব্রাঞ্চ অপারেশন ও সাপোর্ট-চট্টগ্রামের মো. রেজাউল করিম শরীফসহ ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।