গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সময় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিইও শেখ রকিবুল করিমসহ (এফসিএ) প্রতিষ্ঠানটির ডিজিটাল চ্যানেল ও এডিসির প্রধান ফসিহউল মোস্তফা, সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. তানিম বুলবুল, সহকারী ম্যানেজার আল আমিন এবং সহকারী ভাইস প্রেসিডেন্ট আসিফ উল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ারের পক্ষে ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী, প্রধান প্রযুক্তি কর্মকর্তা এম সোলাইমুন রাসেল, প্রধান বিপণন কর্মকর্তা ব্যারিস্টার আহমেদ রাকিব মালিক, আইন ও সম্মতি প্রধান তৌফিক আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ও গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।










