সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলামের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মাকসুদা বেগম, মো. মোরশেদ আলম খন্দকার এবং মো. আনোয়ার হোসেন এফসিএ। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান, কোম্পানি সেক্রেটারি মো. নাজমুল আহসান প্রমুখ। সভায় ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম বলেন, ‘খুব শিগগিরই সোশ্যাল ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াবে। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক তারল্য সংকট নিরসনে এগিয়ে এসেছে। এখন আমরা মন্দ ও খেলাপি বিনিয়োগ আদায়ে জোরালো পদক্ষেপ নিচ্ছি। ইনশা আল্লাহ খুব শিগগির আমরা সংকট থেকে বেরিয়ে আসব।’ —বিজ্ঞপ্তি