প্রাইম ব্যাংক পিএলসি ও বিএইচএল গ্রুপের মধ্যে পে-রোল ব্যাংকিং সেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় বিএইচএল গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা প্রাইম ব্যাংকের কার্ড, লোন সুবিধাসহ বিশেষায়িত ব্যাংকিং সেবা পাবেন। পাশাপাশি ‘প্রাইম পে’ নামের ডিজিটাল পোর্টালের মাধ্যমে তারা নিজেদের সুবিধামতো অটোমেটেড স্যালারি সেবা গ্রহণ করতে পারবেন। করপোরেট পেমেন্ট সেবাও তারা সার্বক্ষণিকভাবে উপভোগ করতে পারবেন।

চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী ও বিএইচএল গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন ফাইন্যান্স ডিরেক্টর স্বপন কুমার ঘোষ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস ও বিএইচএল গ্রুপের এজিএম (মানবসম্পদ ও প্রশাসন প্রধান) মো. আব্দুল্লাহ আল নোমান, এজিএম (আইসিটি) মো. হাফিজুর রহমান, এজিএম (প্রধান হিসাবরক্ষক) মো. মতিউর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

—বিজ্ঞপ্তি