আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (২ জুন) সকাল ৯টায় ভার্চুয়াল ভিডিও কনফারেন্স প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম।

সভায় আরো উপস্থিত ছিলেন বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক সরওয়ার আজম খান, স্বতন্ত্র পরিচালক ড. শাহ মো. আহসান হাবীব, সরকার মনোনীত পরিচালক মাকসুরা নূর ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং মনোনীত প্রক্সি রাশিদুল হাসান।

এছাড়া সভায় অংশ নেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস, কোম্পানি সেক্রেটারি ব্যারিস্টার সামিউল হাশিম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা।

সভায় ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য শেয়ারহোল্ডাররা ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন। —বিজ্ঞপ্তি