গতকাল রাজধানীর মোহাম্মদপুরে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের ডিজিটাল বুথ উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি এদিন বিনিয়োগকারীদের জন্য পুঁজিবাজার সচেতনতা ও আর্থিক ব্যবস্থাপনাসংক্রান্ত একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে লংকাবাংলা সিকিউরিটিজের ঢাকা দক্ষিণ অঞ্চলের প্রধান মোহাম্মদ মাহমুদ এলাহী, ডিজিটাল ট্রান্সফরমেশনের প্রধান মো. জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদপুর ডিজিটাল বুথের ইনচার্জ ও সহকারী মহাব্যবস্থাপক মো. আবিদ খান, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ রেজাউল করিম রাজুসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা ও বিনিয়োগকারী উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি