রূপালী বাংক পিএলসির রাজশাহী বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এমডি মোহাম্মদ জাহাঙ্গীর। সভায় ব্যাংকের শ্রেণীকৃত ঋণ আদায়, আমানত সংগ্রহ ও সিএমএসএমই ঋণ বিতরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ২০২৪ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সবাইকে নির্দেশনা দেন। ব্যাংকের রাজশাহী বিভাগীয় প্রধান মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে সংশ্লিষ্ট সব নির্বাহী ও শাখা ব্যবস্থাপকরা সভায় অংশ নেন। —বিজ্ঞপ্তি
রূপালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
রূপালী বাংক পিএলসির রাজশাহী বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এমডি মোহাম্মদ জাহাঙ্গীর।










