‘ইন্টার-ইউনিভার্সিটি টেবিল টেনিস ফেস্ট ২০২৬’-এ পুরুষ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজনে দুই দিনব্যাপী এ টুর্নামেন্ট সম্প্রতি রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে এলিট পর্যায়ের পুরুষ দলগত ফাইনালে আইইউবি ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয়।
আইইউবির পুরুষ দলের সদস্য ছিলেন রামহিমলিয়ান বম (সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজ), রিফাত মাহমুদ সাব্বির (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন), মো. তালহা (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), তালুকদার মো. আব্দুল্লাহ (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) এবং মোহাম্মদ জুবাইর খান প্রিতম (মার্কেটিং)।
নারী এককের এলিট শ্রেণীতে আইইউবির সায়মা হলের আবাসিক শিক্ষার্থী মোছা. ইম্পা খাতুন (সমাজবিজ্ঞান ও মানববিদ্যা) চতুর্থ স্থান অর্জন করেন। নারী দলের আরেক সদস্য ছিলেন সাদিয়া তাবাসসুম শাওন (মাইক্রোবায়োলজি)।










