শতভাগ কর্মমুখী, স্থায়ী সনদপ্রাপ্ত ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শিক্ষার্থীরা পাচ্ছেন আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ। বিইউএফটির উপাচার্য হিসেবে রয়েছেন শিক্ষাবিদ ও ব্যাংকার অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমান। এছাড়াও রয়েছেন উপ-উপাচার্য শিক্ষাবিদ ও বস্ত্র প্রকৌশলী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ট্রেজারার শিল্প প্রকৌশলী অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন, ব্যবসায় শিক্ষা ও কলা অনুষদের ডিন অর্থনীতিবিদ অধ্যাপক মো. মুইনুদ্দিন খান, প্রকৌশল শিক্ষা অনুষদের ডিন যন্ত্র প্রকৌশলী অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরী, বিজ্ঞান ও বস্ত্র অনুষদের ডিন গবেষক ও রসায়নবিদ অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, অ্যাপারেল স্টাডিজ অনুষদের ডিন বস্ত্র প্রকৌশলী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবাইয়াৎ চৌধুরী এবং পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো. সানাউল্লাহ। —বিজ্ঞপ্তি
বিইউএফটিতে আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ
শতভাগ কর্মমুখী, স্থায়ী সনদপ্রাপ্ত ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শিক্ষার্থীরা পাচ্ছেন আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ।










