এসবিএসি ব্যাংক পিএলসির ঢাকা জোনের টাউন হল মিটিং গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এএমডি মো. নুরুল আজীমের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের বিভাগীয় প্রধান ও শাখাপ্রধানরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সারা দেশে ব্যাংকের ১২২টি শাখা ও উপশাখার কর্মকর্তাদের অংশগ্রহণে পর্যায়ক্রমে জোনভিত্তিক টাউন হল মিটিং আয়োজন করা হবে।