সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সেন্ট্রাল ডিপোজিটরি প্রধান কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ঢাকার শেরেবাংলা নগরের প্রশাসনিক এলাকায় ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ কবির হোসেন। এ সময় সিডিবিএলের পরিচালনা পর্ষদ, সিডিবিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি), স্থাপত্য বিভাগ ও অন্যান্য স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি