সিরাজগঞ্জ সদরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২১তম শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। গতকাল ভার্চুয়ালি এ শাখা উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আবু নাসের মো. ইয়াহিয়া। সভাপতিত্ব করেন এমডি ও সিইও ফরমান আর চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি শাব্বির আহমেদ, ডিএমডি আবদুল্লাহ আল মামুন, মো. আসাদুজ্জামান ভূঁঞা, মো. আমিনুল ইসলাম ভূঁঞা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্যাংকের এসইভিপি ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ্র সঞ্চালনায় বগুড়া জোনাল হেড ও ইভিপি এএনএম মুফীদুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। —বিজ্ঞপ্তি
সিরাজগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২২১তম শাখা উদ্বোধন
সিরাজগঞ্জ সদরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২১তম শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।










