বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে কমিশন ভবনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভা দুটিতে বিএসইসি কমিশনার মোহসীন চৌধুরী ও বিএসইসি কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান উপস্থিত ছিলেন। মঙ্গলবার ডিএসইর সঙ্গে অনুষ্ঠিত সভায় ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্তিক আহমেদ শাহর নেতৃত্বে এর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। ডিবিএর সঙ্গে অনুষ্ঠিত সভায় ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবিএর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভা দুটিতে পুঁজিবাজারের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় অন্যান্যের মধ্যে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতের লক্ষ্যে পুঁজিবাজারে যেসব বিষয়ে সংস্কার প্রয়োজন সে বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। সভায় বিএসইসি চেয়ারম্যান পুঁজিবাজারের রেগুলেটরি কমপ্লায়েন্সের ওপর জোর দেন। এছাড়া তিনি সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ও বিধিবিধান পরিপালন নিশ্চিত করে পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক সুশাসনসহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য বাজারসংশ্লিষ্টদের একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। —বিজ্ঞপ্তি
নবনিযুক্ত বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে ডিএসই ও ডিবিএর প্রতিনিধিদের সভা
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে কমিশন ভবনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়েছে।










