সিটিজেন্স ব্যাংক পিএলসি এবং ওয়ানওয়ার্ল্ড ইনফোটেকের মধ্যে সিকিউরিটি অপারেশন সেন্টার স্থাপনসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ মাসুম এবং ওয়ানওয়ার্ল্ড ইনফোটেকের গ্লোবাল ডিরেক্টর ও সিইও মারুফ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যদের মধ্যে সিটিজেন্স ব্যাংকের সিএফও মো. সাইফুল ইসলাম এবং সাইবার সিকিউরিটি ও এমআইএসের প্রধান মো. তাওহিদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি