পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২ মে আহ্বান করা হয়েছিল। এর পরিবর্তে কোম্পানিটির সভা ৭ মে দুপুর সাড়ে ১২টায় হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। ইজিএম-সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, জেনেরিক ওষুধ উৎপাদনের নতুন ইউনিট স্থাপনের জন্য বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এজিএম করবে কোম্পানিটি। ইউনিটটি নির্মাণে প্রাথমিক বিনিয়োগ ধরা হয়েছে ১৪৫ কোটি ২৭ লাখ টাকা। এর মোট আয়তন প্রায় ২০ হাজার ঘনফুট, যেখানে একটি প্রডাকশন ফ্লোর থাকবে। এতে কোম্পানিটির বিদ্যমান বার্ষিক উৎপাদনক্ষমতা বাড়বে প্রায় ১০০ কোটি ইউনিট।
ইউনিটটি ব্যয়ের একটি অংশ কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) এসভিপিও সুবিধা আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য সংগৃহীত তহবিলের অব্যবহৃত অর্থ থেকে ব্যয় করবে।










