রাষ্ট্রায়ত্ত একমাত্র গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মনোনয়নের ভিত্তিতে প্রতিষ্ঠানটি এই স্বীকৃতি পেয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার (২ জুলাই) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
অনুষ্ঠানে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল আলম ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ অ্যাওয়ার্ড ও সনদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। —বিজ্ঞপ্তি










