বেসরকারি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ ছাড় দেবে মধ্যপ্রাচ্যভিত্তিক উড়োজাহাজ সংস্থা কাতার এয়ারওয়েজ। সম্প্রতি গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী, কাতার এয়ারওয়েজ প্রিভিলেজ ক্লাবের সদস্যরা টিকিটের মূল মূল্যের ওপর ১২ শতাংশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কার্ডধারী গ্রাহকরা ৮ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়, এমডি ও হেড অব করপোরেট কাভারেজ এনামুল হক এবং কাতার এয়ারওয়েজের বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ এল ইমামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও কাতার এয়ারওয়েজের মধ্যে চুক্তি স্বাক্ষর
বেসরকারি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ ছাড় দেবে মধ্যপ্রাচ্যভিত্তিক উড়োজাহাজ সংস্থা কাতার এয়ারওয়েজ।










