বর্ণাঢ্য আয়োজনে জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব শান্তি দিবস-২০২৪’ উদযাপন করেছে জেএমআই গ্রুপ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে স্থাপিত শান্তি স্তম্ভের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করা হয়। পরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও এমডি মো. আবদুর রাজ্জাক।