এইচএসবিসি ও ইউনিভার্সিটি অব হংকংয়ের (এইচকেইউ) যৌথ আয়োজনে ১-৫ জুন হংকংয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রতিযোগিতায় শাখাওয়াত সালিম, নাভিদ আবরার, মো. রিদওয়ান সাকিব আঞ্জুম এবং মোহাম্মদ ফাইয়াদ হোসাইনকে নিয়ে গঠিত বিইউপির দলটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। এবারের আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়ার দল। এছাড়া থাইল্যান্ড প্রথম রানারআপ এবং বাংলাদেশ দ্বিতীয় রানারআপের স্বীকৃতি পায়।

এইচএসবিসির এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলের কো-চিফ এক্সিকিউটিভ ডেভিড লিয়াও বলেন, ‘প্রতিযোগিতাটি অংশগ্রহণকারীদের জন্য এমন একটি অনন্য অভিজ্ঞতা তৈরি করেছে, যেখানে গভীর আর্থিক বিশ্লেষণের পাশাপাশি হংকংয়ের সমৃদ্ধ সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানার সুযোগও রয়েছে।’

এ অর্জন প্রসঙ্গে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, ‘বিশ্বের সেরা পারফর্মারদের মধ্যে বাংলাদেশের এ অর্জন আমাদের তরুণদের অসাধারণ সক্ষমতা ও সম্ভাবনার প্রমাণ। পাশাপাশি বাস্তবভিত্তিক ব্যবসায়িক দক্ষতা বিকাশে তাদের প্রতি ধারাবাহিক বিনিয়োগের গুরুত্বকে আরো দৃঢ়ভাবে তুলে ধরে।’