মধুমতি ব্যাংক পিএলসি গুলশান শাখায় ক্যাশ রিসাইক্লার মেশিন (সিআরএম) চালু করা হয়েছে। গতকাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম, এএমডি শাহনেওয়াজ চৌধুরী, ডিএমডি ও সিআরও আরব ফজলুর রহমান, ডিএমডি ও সিএফও কামরুল হাসান খানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি