ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু গতকাল মতিঝিলে ডিএসইর বেশকিছু ব্রোকারেজ হাউজ পরিদর্শন করেন। তিনি ব্রোকারেজ হাউজে ট্রেকহোল্ডার প্রতিনিধি ও বিনিয়োগকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লেনদেনে কার্যক্রমে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন। ভবিষ্যতে পুঁজিবাজারের যেকোনো ক্রান্তিকালে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান ডিএসই চেয়ারম্যান। এ সময় তার সঙ্গে ছিলেন ডিএসইর মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমানসহ আরো অনেকে। —বিজ্ঞপ্তি
ব্রোকারেজ হাউজ পরিদর্শনে ডিএসই চেয়ারম্যান
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু গতকাল মতিঝিলে ডিএসইর বেশকিছু ব্রোকারেজ হাউজ পরিদর্শন করেন।










