বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও স্কয়ার হসপিটালস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২ জুন) এ চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি অনুযায়ী, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ক্লায়েন্ট ও পলিসিধারীরা স্কয়ার হসপিটালস থেকে চিকিৎসা সেবার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।
সমঝোতা স্মারকে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং স্কয়ার হসপিটালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. এছাম এবনে ইউসুফ ছিদ্দিক স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি










