মাস্টারকার্ড আনুষ্ঠানিকভাবে রমজান গ্রোসারি ক্যাম্পেইনে অংশ নেয়া গ্রাহকদের মধ্য থেকে নির্বাচিত বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সাতটি সুপারস্টোর চেইনে সর্বোচ্চ কার্ড ব্যবহারকারীদের মধ্যে থেকে বিজয়ী নির্বাচন করা হয়।
আজ বৃহস্পতিবার (২২ মে) মাস্টারকার্ড বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘গ্রোসারি মানেই মাস্টারকার্ড’ শীর্ষক এ ক্যাম্পেইনের আওতায় দেশের সাতটি শীর্ষস্থানীয় সুপারস্টোর চেইন—স্বপ্ন, ইউনিমার্ট, আগোরা, মীনা বাজার, ল্যাভেন্ডার, প্রিন্সি বাজার ও দ্য ডেইলি শপিংয়ে গ্রাহকরা মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড ব্যবহার করে কেনাকাটায় অংশ নেন।
ক্যাম্পেইনের অংশ হিসেবে মোট ৯৬ জন গ্রাহককে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের মাঝে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত হোম অ্যাপ্লায়েন্সের ভাউচার, বিভিন্ন গ্যাজেট ও গ্রোসারির ভাউচারসহ নানা আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের ডিরেক্টর সোহেল আলম ও মার্চেন্ট অ্যান্ড কমার্স বিভাগের লিড জুবায়ের হোসেন। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যাংক ও সুপারস্টোর চেইনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, এ ক্যাম্পেইনের মাধ্যমে রমজান মাসজুড়ে গ্রাহকদের ডিজিটাল লেনদেন ব্যবহারে উৎসাহিত করা হয়েছে। —বিজ্ঞপ্তি










