ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাওলানা হাফিজুর রহমান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য (ভারপ্রাপ্ত) খন্দকার মো. ইফতেখার হায়দার এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইউবির মানবসম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ নাজমুল কবীর।
আইইউবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।










