বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য কাজ করছে দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্ন। গতকাল বিকোলে কুমিল্লা ক্যান্টনমেন্টের ৩৫ ব্যাটালিয়নের কর্মকর্তাদের হাতে বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়। যার মধ্যে রয়েছে বিশুদ্ধ খাবার পানি, মুড়ি, বিস্কুট, মশার কয়েলসহ প্রয়োজনীয় বেশকিছু খাবার পণ্য। স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে তখনই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে প্রতিষ্ঠানটি। সেই প্রচেষ্টার অংশ হিসেবে এবার বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছে স্বপ্ন।