বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ ১ কোটি টাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেয়া হবে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এমডি মো. শওকত আলী খানের সভাপতিত্বে এক জরুরি সভায় এ-সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ডিএমডি খান ইকবাল হোসেন, সালমা বানু এবং প্রধান কার্যালয়ের জিএম, ডিজিএমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি
বন্যার্তদের সহায়তায় ১ কোটি টাকা অনুদান দেবে কৃষি ব্যাংক
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ ১ কোটি টাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেয়া হবে।










