সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসে (এসএটিএ) মর্যাদাপূর্ণ ‘সিলভার অ্যাওয়ার্ড, লিডিং প্যালেস হোটেল এবং লিডিং ফ্যামিলি রিসোর্ট’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির এমডি আরিফুর রহমান অতিথি, সহযোগী, স্টেকহোল্ডার এবং শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রতি নেপালে অনুষ্ঠিত এসএটিএ অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সংস্কৃতি, পর্যটন এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রী বাদ্রী প্রসাদ পান্ডে এবং নেপাল পর্যটন বোর্ডের (এনটিবি) সিইও দীপক জোশি। এ সময় দ্য প্যালেস টিমের পক্ষে পুরস্কার গ্রহণ করেন হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ তানভীর হাসান। —বিজ্ঞপ্তি