শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির টাঙ্গাইল শাখায় ডিজিটাল লেনদেনের ব্যবহার ও উপকারিতা নিয়ে দিনব্যাপী আর্থিক স্বাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন। বিশেষ অতিথি ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ডিএমডি এমএম সাইফুল ইসলাম। কর্মশালায় বিস্তারিত আলোচনা করেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইউনিটের প্রধান মো. আবু ছায়েম।