সাজিদা ফাউন্ডেশনের সহযোগিতায় বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। সম্প্রতি এক অনুষ্ঠানে সাজিদা ফাউন্ডেশনের সিইও জাহিদা ফিজ্জা কবিরের কাছে চেক ও অন্যান্য অনুদান হস্তান্তর করেন সংগঠনের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। এ সময় অ্যামচেমের নির্বাহী কমিটির পরিচালক মো. শাহাদাত হোসেন এবং সদস্য ও অগমেডিক্স বিডি লিমিটেডের এমডি আবু মুহাম্মদ রাশেদ মুজিব নোমান উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন অ্যামচেমের কোষাধ্যক্ষ ও ন্যাটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আল মামুন এম রাসেল, সদস্য মির্জা সজিব রায়হান ও হাবিব ভূঁইয়া। অন্যদিকে সাজিদা ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা ফজলুল হক।