দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটির পাইলট, ইঞ্জিনিয়ার, কেবিন ক্রুসহ সব কর্মকর্তা-কর্মচারী আগস্টের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহায়তায় দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশের বেসরকারি এ বিমান সংস্থাটি। উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইনসে তিন হাজারের বেশি দেশী-বিদেশী কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। —বিজ্ঞপ্তি
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিচ্ছেন ইউএস বাংলার কর্মীরা
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।










