ওয়ান ব্যাংক পিএলসি ও সফটওয়্যার শপ লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এর অধীনে ওকে ওয়ালেটের গ্রাহকরা অ্যাপের মাধ্যমে অনলাইন টিকিট প্লাটফর্ম ‘সহজ’ থেকে বাসের টিকিট কিনতে পারবেন। ওয়ান ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইউনিটের যুগ্ম ইনচার্জ মো. মোজাফফর হোসেন এবং সফটওয়্যার শপের ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল সার্ভিসের প্রধান মো. মহিউদ্দিন তৌফিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের এমডি মো. মনজুর মফিজ, এএমডি আবু জাফর মো. সালেহসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।