সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সম্প্রতি ডিএসই ট্রেডিং সিস্টেম পরিদর্শন করেন ডিএসই চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। ডিএসইর সার্বিক নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন ট্রেডিং কার্যক্রম পরিদর্শন এবং ডাটা সেন্টারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন ডিএসই চেয়ারম্যান। এছাড়া ডিএসইর লেনদেন কার্যক্রম যেকোনো ক্রান্তিকালে যেন বাধার সম্মুখীন না হয় সে বিষয়ে অধিকতর তৎপর থাকার জন্য সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। এ সময় ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্তিক আহমেদ শাহ, ভারপ্রাপ্ত প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, জিএম ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান এফসিএসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷। —বিজ্ঞপ্তি