রাঁধুনী নিবেদিত ও উইমেন ক্যালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘মাংসের সেরা রেসিপি’ অনলাইন কম্পিটিশন ২০২৪-এর সিজন-৩-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, হেড অব মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ, উইমেন ক্যালিনারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ক্যালিনারি এক্সপার্ট নাজমা হুদা, ভাইস প্রেসিডেন্ট ও রন্ধন বিশেষজ্ঞ কল্পনা রহমান এবং জেনারেল সেক্রেটারি দিলরুবা ফ্যান্সি। প্রতিযোগিতায় সেরা তিনজন হলেন নাকিবা শুহরাত, সাদিয়া শামরিন হৃদি ও মাকসুদা বেগম।