শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও মানা বের মধ্যে একটি সমঝোতা (এমওইউ) স্মারক সই হয়েছে। গতকাল এক অনুষ্ঠানে ব্যাংকের এএমডি এসএম মঈনুদ্দীন চৌধুরী এবং মানা বের এভিপি সেলিম খান সুরাতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএভিপি ও কার্ড ডিভিশনের প্রধান মো. রিয়াদ হোসেন, কার্ড ডিভিশনের এভিপি শফিউল ইসলাম সুমন, জনসংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) কেএম হারুনুর রশীদ, মানা বের সিনিয়র মার্কেটিং ম্যানেজার আরিফা আফরোজ এবং আইটি সেলস কো-অর্ডিনেটর নাজমুন নাহার পুনমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও মানা বের মধ্যে সমঝোতা স্মারক সই
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও মানা বের মধ্যে একটি সমঝোতা (এমওইউ) স্মারক সই হয়েছে।










