ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে চলছে ‘ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৪।’ এ আয়োজনের দাবা ইভেন্ট গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছেন ডেইলি ইনডিপেনডেন্টের রফিকুল ইসলাম আজাদ। রানার্সআপ হয়েছেন এশিয়ান টিভির আলী তালুকদার। দাবা খেলা পরিচালনা করেন শহীদুল ইসলাম। ইনডোর ও আউটডোরে মোট ১১টি ডিসিপ্লিন ও ইভেন্ট রয়েছে এবারের এ স্পোর্টস ফেস্টিভ্যালে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে দাবা, ক্যারম, স্পেডট্রাম, অকশন ব্রিজ, শ্যুটিং, ম্যারাথন, লুডু, ফুটবল, ভলিবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন।—বিজ্ঞপ্তি