বিশ্বের দ্বিতীয় কফি উৎপাদন ও রফতানিকারক দেশ ভিয়েতনাম। বিশ্বের সর্বোচ্চ মানের ভিয়েতনামের কফি যুগে যুগে ভোক্তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। এ আস্থার আরেক প্রতীক হচ্ছে ‘হিকা কফি’। কেননা ভিয়েতনামে হিকা কফির ৩৫টি আউটলেটে পরিবেশন করা হয় নিজেদের কফি ফার্মিং থেকে বাছাই করা সেরা কফি বিনের কফিটি। মোদ্দাকথা বাগান থেকে সরাসরি ভোক্তার কফির কাপ, একেবারেই নির্ভেজাল এবং আস্থার প্রতীক। খুব শিগগিরই বাংলাদেশীরাও পাবে হিকা কফির প্রিয় স্বাদ।

মঙ্গলবার (২৪ জুন) ভিয়েতনামের হিকা কফি যৌথ বিনিয়োগ স্বাক্ষর করেছে বাংলাদেশের ভার্সেটাইলো গ্রুপের সঙ্গে। ভিয়েতনাম মালয়েশিয়া বিজনেস অ্যাসোসিয়েশনের আয়োজনে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হিকা কফির পক্ষে স্বাক্ষর করেন কোম্পানির ডিরেক্টর ও সহ-প্রতিষ্ঠাতা ফান থি থুই অ্যান এবং ভার্সেটাইলো গ্রুপের চেয়ারম্যান ড. কামরুল আহসান। অনুষ্ঠানে হিকা কফির ডিরেক্টর গিয়াপ হোআই অ্যান উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর শেষে ড. কামরুল বলেন, ভিয়েতনামে বিনিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো ভিয়েতনামের কফি চেইন বাংলাদেশে বিনিয়োগ করতে যাচ্ছে তা অত্যন্ত আশাব্যঞ্জক, এ পথ চলায় ভার্সেটাইলো গ্রুপ শরীক হতে পেরে গর্বিত। অচিরেই ঢাকাতে হিকা কফি চেইনের প্রথম রেস্টুরেন্টটি উদ্বোধন করা হবে। হিকা কফি পরিচালিত হবে ভিয়েতনামের দক্ষ কর্মী দ্বারা এবং কফি ছাড়াও এ রেস্টুরেন্টে ভিয়েতনামের জনপ্রিয় খাবারসহ কারাক চা ও তে তারিক চা অর্ন্তভুক্ত করা হবে। —বিজ্ঞপ্তি










