বন্যাপরবর্তী কৃষি পুনর্বাসনে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ) ও এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বিডির যৌথ উদ্যোগে এবং ঢাকা ব্যাংকের সহযোগিতায় সম্প্রতি ১০০ জন কৃষককে ধানী গোল্ড ও বিনা-১৭ জাতের ধানের চারা প্রদান করা হয়। এ সময় ঢাকা ব্যাংকের কৃষি ব্যাংকিং ইউনিটের প্রধান ও এসভিপি মো. কাতেবুর রহমান, এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বিডির আহ্বায়ক আশিকুর রহমান ও কেএফএইচের চেয়ারম্যান মুহাম্মদ সামছুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
কেএফএইচ ও এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্সের উদ্যোগে ধানের চারা ও কৃষি উপকরণ বিতরণ
বন্যাপরবর্তী কৃষি পুনর্বাসনে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।










