তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক কোম্পানি (এনবিএফসি) ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে এটি পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৬৫ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪৮ টাকা ১৪ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরের বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ফার্স্ট ফাইন্যান্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৮৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪৬ টাকা ১ পয়সায়।
২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি ফার্স্ট ফাইন্যান্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ৩৭ টাকা ৮৬ পয়সা।
২০২৩ হিসাব বছরের ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৪৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ টাকা ৫২ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩১ টাকা ৭১ পয়সায়।
২০০৩ সালে তালিকাভুক্ত ফার্স্ট ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ৫০০ কোটি, পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৫০ লাখ ও পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৫৬৭ কোটি ৩৮ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৬৬৩। এর মধ্যে ৪১ দশমিক ৩১ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ১৮ দশমিক ২৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪০ দশমিক ৪৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।









