ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি ২০২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড ফাইন্যান্সের চেয়ারম্যান নাজমুল হাসান। এ ছাড়া পরিচালনা পর্ষদের সদস্য মঈন উদ্দিন হাসান রশিদ, মাহেনুর সুলতানা রশিদ, খন্দকার জায়েদ আহসান, কায়েস খলিল খান, ওরমান রাফে নিজাম এবং স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মাহফুজুল হক, অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক, মো. জাহিদুর রহমান সভায় উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামও সভায় অংশ নেন।
সভায় অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানিয়ে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বলেন, শেয়ারহোল্ডারদের আস্থা ও সহযোগিতাই কোম্পানির অগ্রগতির প্রধান চালিকাশক্তি। বিগত বছরে কোম্পানির আর্থিক সাফল্য এসেছে ব্যবস্থাপনার সময়োপযোগী ও সুচিন্তিত কৌশলের ফলে, যা চলমান বাজার পরিস্থিতির বাস্তবতা বিবেচনায় গৃহীত হয়েছিল। - বিজ্ঞপ্তি










