ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের সহযোগিতায় সম্প্রতি ওয়ান ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের আয়োজন করা হয়। মূলত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাবলি এবং আইএসও ২৭০০১:২০১৩ সার্টিফিকেশন অনুযায়ী অগ্নিনির্বাপণের সব ধরনের কৌশল অবলম্বনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষিত করা হয়। এ সময় ব্যাংকের এমডি মো. মনজুর মফিজ এবং এএমডি আবু জাফর মো. সালেহসহ সব বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।